রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

খেরসোন পুনর্দখল কিয়েভের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে /

দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খেরসোন থেকে রাশিয়ার সেনা পুরোপুরি প্রত্যাহার ঘোষণার পর ইউক্রেনের সৈন্যদের স্বাগত জানাচ্ছেন সেখানকার উচ্ছসিত বাসিন্দারা।ইউক্রেনের পেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন খেরসোন ছিল ‘আমাদের শহর’।গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ার আগ্রাসী অভিযানের পর এই আঞ্চলিক রাজধানীটি দখলে নিয়েছিল তারা। কিন্তু সেখান থেকে পিছু হটাকে রাশিয়ার জন্য অন্যতম বিপর্যয় হিসেবেই দেখা হচ্ছে।মস্কো জানিয়েছে খেরসোন থেকে ৩০ হাজার সৈন্য প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি সরিয়ে নেওয়া হয়েছে পাঁচ হাজারের মতো সামরিক সরঞ্জাম ও অন্যান্য সম্পদ।সন্ধ্যা পর্যন্ত ইউক্রেনের দেওয়া তথ্যে বলা হয় সৈন্যরা দিনিপ্রো নদীর পশ্চিম তীর বরাবর যতদূর সম্ভব এগিয়ে গেছে । শুক্রবারের ছবিতে দেখা যায় নদীটি পারাপারের জন্য ব্যবহৃত অ্যান্টোনিভস্কি সেতু আংশিকভাবে ভেঙে পড়েছে। তবে কিভাবে সেতুটি ক্ষতিগ্রস্ত হলো সে বিষয়টি পরিষ্কারভাবে জানা যায়নি।ধারণা করা হচ্ছে খেরসোন থেকে চলে যাবার পর রাশিয়ার সৈন্যরা নদীর পূর্ব পাড়ে অবস্থান নিয়েছে।খেরসোনের রাস্তায় নেচে-গেয়ে আন্দ উদযাপন করছে শহরটির বাসিন্দারা। অ্যালেক্সি সান্দাকভ নামে এজনজন বাসিন্দা সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘খেরসোন এখন মুক্ত, এটা অন্যরকম অনুভূতি।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি মানুষ আসতে থাকা ইউক্রেনের সৈন্যদের আলিঙ্গন করতে উদগ্রীব।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD