বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে /

শনিবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম মেগা প্রকল্প ডিএইইপি-এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেনঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রধান চ্যালেঞ্জগুলো উৎরে যাওয়ায় দ্রুত এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা হবে।প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুসারে, ২০২৬ সালে ১০.৮৩ কিলোমিটার দীর্ঘ সড়কসহ ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পন্ন হবে। এতে ৩০ জেলার ৪ কোটিরও বেশি মানুষ উপকৃত হবে।
ডিপিপি অনুযায়ী ঢাকা শহরের উত্তরাঞ্চলের সাভার, আশুলিয়া, নবীনগর এবং ইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চলের যানজটও লাঘব হবে।ডিএইইপি-এর প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান বলেন, ২০২৬ সালে প্রকল্পটি বাস্তবায়িত হলে, ঢাকা শহরকে ৩০টি জেলার সাথে সংযুক্তকারী আবদুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা করিডোরে যানজট অনেকাংশে হ্রাস পাবে।তিনি বলেন, “কিছু প্রাক-নির্মাণ কাজ যেমন জমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় আগে শুরু হয়েছিল। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের মূল নির্মাণ কাজ শুরু হবে”২০১৭ সালে শুরু হয়ে প্রকল্পটি ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিল। ঋণ নিয়ে অনিশ্চয়তা, জমি অধিগ্রহণে অসুবিধা, কোভিড -১৯ বিধিনিষেধ ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণকে পিছিয়ে দেয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD