বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

বন্ধকি জমির জালিয়াতি বন্ধে মর্টগেজ ডাটা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৬৮ বার পড়া হয়েছে /

বন্ধক রাখা (মর্টগেজড) জমি একাধিকবার বন্ধক, কেনা-বেচা বা নামজারি সংশ্লিষ্ট জালিয়াতি রোধে নভেম্বরেই চালু হচ্ছে মর্টগেজ ডেটা ব্যাংক। ফলে এ সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার সুযোগ আর থাকছে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।গতকাল রবিবার (১৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয়সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান।ভূমিমন্ত্রী জানান, মর্টগেজ ডাটা ব্যাংকের মাধ্যমে ব্যাংক, সাবরেজিস্ট্রি অফিস, ভূমি অফিস বা নাগরিকদের জমির বন্ধকসংক্রান্ত তথ্য অনলাইনে যাচাই করার সুযোগ দেওয়া হবে; যাতে বন্ধক রাখা জমি নতুন করে বন্ধক, কেনা-বেচা বা নামজারির সুযোগ না থাকে।পাশাপাশি অর্থ ঋণ আদালতের রায়ের ভিত্তিতে নামজারি সহজীকরণে বন্ধকী ডাটাবেইসকে ব্যবহার করা যাবে। এতে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনার জন্য তথ্য সংগ্রহ সহজতর হবে এবং ঝুঁকি কমবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD