রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯৪ বার পড়া হয়েছে /

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫৫৮ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দুই শতাধিক। এ সময় ১ লাখ ৪৬ হাজার ৫০৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত কমেছে ৫০ হাজারের বেশি।মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৫ লাখ ১৮ হাজার ৩৫৯ জনে। এরমধ্যে ৬৬ লাখ ১৬ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে।এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৫৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। এ সময় দেশটিতে মারা গেছেন ১০০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭ জন।এছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ৬১ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ৫৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৪৪ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৪ জন এবং মারা গেছেন ২৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৮৩ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD