বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৮৪ বার পড়া হয়েছে /

তিনজন অপরাধীকে কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে ইকুয়েডরের এক কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। এতে দশজন নিহত হয়েছে। দেশটির রাজধানী কুয়েটোর একটি কারাগারে এ ঘটনা ঘটে।বর্তমানে দেশটিতে কারাগারে দাঙ্গা এবং হত্যাকাণ্ড অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত বছর গ্যাং সম্পর্কিত ঘটনায় প্রায় ৪০০ জন মারা গেছে বলে জানিয়েয়ে কারা কর্তৃপক্ষ। দেশটির সরকার গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) ইআই ইনকা কারাগারে নিরাপত্তা জোরদার করার কথা বলার পরই এই দাঙ্গা শুরু হয়। তিনি অভিযোগ করেন ওই কারাগারে দাঙ্গার পেছনে শত্রুরা কাজ করেছে। যারা আগে ওই কারাগারে ছিল। দেশটির প্রেসিডেন্ট অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যে নেতাকে সরিয়ে নেওয়ার জন্য কারাগারে দাঙ্গা শুরু হয়েছে তার একজন হলেন লস লোবাস গ্যাং নেতা জনথান বারমুডেজ। কারাগারে এর আগে যে হত্যাকাণ্ড হয়েছে তার সাথে এই অপরাধী জড়িত ছিল। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বারমুডেজকে অন্য কারাগারে স্থানান্তরের জন্য এই অপরাধী সংগঠনের সদস্যরা (লস লোবাস) সহিংস প্রতিশোধ নিয়েছে।পুলিশ কমান্ডার ভিকটর হারেরা বলেন, সংঘর্ষের পর মৃতদেহগুলো ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা।তিনি আরো বলেন, দাঙ্গায় অধিকাংশকে শ্বাসরোধে হত্যা করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইকুয়েডরের আটটি কারাগারে ব্যাপক দাঙ্গা শুরু হয়। এতে এ পর্যন্ত ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অনেককে শিরশ্ছেদ এবং আগুনে পুড়িয়ে মারা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD