সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

পাইকারি পর্যায়ে ২০ শতাংশ দাম বাড়ল বিদ্যুতের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে /

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৯ দশমিক ৯২ শতাংশ। প্রতি ইউনিটের ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ২০ পয়সায়।আজ সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়।সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুক, সদস্য মকবুল ই ইলাহী, সদস্য বজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এক মাস আগে বিদ্যুতের পাইকারি দাম না বাড়ানোর ঘোষণা দিলেও আজ সোমবার দাম বাড়ানোর ঘোষণা দিলো বিইআরসি। সে সময় বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর কথাই বলেছিলো সংস্থাটি।গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এরপর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়। ১৩ অক্টোবর দাম না বাড়ানোর ঘোষণা দেয় কমিশন। এরপর গত সপ্তাহের সোমবার রিভিউ আপিল করে পিডিবি। এক সপ্তাহের যাচাই-বাছাই শেষে আজ সোমবার নতুন দাম ঘোষণা করল বিইআরসি।প্রসঙ্গত, সরকারি-বেসরকারি সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রথমে বিদ্যুৎ কেনে পিডিবি। এরপর সেই বিদ্যুৎ পাইকারি মূল্যে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করে তারা। পরে বিতরণ কোম্পানিগুলো খুচরা মূল্যে গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD