সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রে নৈশক্লাবে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক নৈশক্লাবে বন্দুক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।স্থানীয় সময় গতকাল রবিবার (২০ নভেম্বর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের মুখপাত্র পামেলা ক্যাস্ত্রো বলেন, ‘অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে স্থানীয় ক্লাবে গতকাল সন্ধ্যায় গোলাগুলি হয়েছে। এতে পাঁচজন নিহত এবং আহত হয়েছে ১৮ জন। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার তদন্ত চলছে।’তিনি জানান, গত শনিবার (১৯ নভেম্বর) মধ্যরাতের আগে পুলিশ জরুরি ফোন পেয়ে জানতে পারে ক্লাব কিউ নামে পরিচিতি নৈশক্লাবটিতে গোলাগুলি চলছে। ক্লাবের ভেতর হামলাকারী সন্দেহে একজনকে চিহ্নিত করা হয়েছে। পরে তাকে আটক করা হয়।ফেসবুক পেজে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের কমিউনিটির ওপর এমন হামলায় তারা বিপর্যস্ত।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর এক নৈশক্লাবে ২০১৬ সালের ১২ জুন ভয়াবহ এক বন্দুক হামলায় ৪৯ জন নিহত হয়েছিল। আহত হয়েছিল ৫০ জনেরও বেশি।এটি ছিল যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD