শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

‘২০০৮ সালের নির্বাচনের ফলাফল বিএনপি কি ভুলে গেছে?’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে /

২০০৮ সালের নির্বাচনের ফলাফল বিএনপি ভুলে গেছে কি না, জানতে চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। নির্বাচনের ফলাফলটা কী ছিল? নির্বাচনের ফলাফল অনেকেই ভুলে গেছে। ওই নির্বাচনে ৩০০ সিটের কয়টা সিট বিএনপি পেয়েছিল? বিএনপি নেতারা ভুলে গেছে? বিএনপি মাত্র ৩০টা সিট পেয়েছিল। ৩০০ সিটের মধ্যে। ২০০৮-এর নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছিল ২৭টা সিট।তিনি বলেন, এত যে লাফালাফি, কিসের জন্য? ২০০৮ সালের নির্বাচনে এই রেজাল্ট। আপনারা কিসের জন্য লাফান?শেখ হাসিনা বলেন, ২৯ বছর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।’এরপর সরকার গঠন করে আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ শুরু করে।তিনি বলেন, বিএনপির শাসনামলে দেশের দক্ষিণাঞ্চলে সাংবাদিকেরা যেতে পারত না, সংবাদ প্রচার করতে পারত না।এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD