সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

‘ইসরাইলের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম হামাস’

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার পড়া হয়েছে /

অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা দিয়েছে হামাস। সংগঠনের প্রবাসী জাতীয় সম্পর্ক বিভাগের প্রধান আলী বারাকা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরাইলের যেকোনো স্থান আঘাত হানার ক্ষমতা রাখে।গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন। হামাস প্রতিষ্ঠার ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।আলী বারাকা বলেন, বিশ্ববাসী এ দৃশ্য প্রত্যক্ষ করেছে যে, ২০২১ সালে হামাসের নিক্ষিপ্ত ‘আইয়াশ’ ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরাইলের এইলাত শহরের র‍্যামন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। গাজা উপত্যকা থেকে ইসরাইলের সবচেয়ে দূরবর্তী শহর এইলাত।হামাসের এই কর্মকর্তা বলেন, এর অর্থ হচ্ছে গোটা ইসরাইল এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।হামাস ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লড়াই চালিয়ে যাবে জানিয়ে আলী বারাকা বলেন, ফিলিস্তিন হচ্ছে আরব ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি এবং ইসরাইলি জবরদখল থেকে এটি মুক্ত করা ইসলামি দায়িত্ব। তিনি গাজা উপত্যকার ওপর থেকে ইসরাইলি অবরোধ পুরোপুরি প্রত্যাহার করার আহ্বান জানান এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সূত্র: পার্সটুডে

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD