সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কানাডায় বন্দুকধারীর গুলিতে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ বার পড়া হয়েছে /

কানাডায় একটি আবাসিক ভবনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টরেন্টো শহরের উত্তর ভগান এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার (১৯ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এতে আরো বলা হয়েছে, এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।জানা যায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভয়ানক দৃশ্য দেখতে পায়। নিহত ব্যক্তিরা পড়ে ছিলেন সেখানে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।এদিকে এক সংবাদ সম্মেলনে টরোন্টোর ইয়র্কের আঞ্চলিক পুলিশ প্রধান জিম ম্যাকসুয়েন জানান, বাসিন্দাদের বসবাসের জন্য ভবনটি প্রস্তুত করতে কাজ করছেন তারা। নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এই গোলাগুলির উদ্দেশ্য সম্পর্কেও কিছু জানানো হয়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD