সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নারীদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ হচ্ছে আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে /

নারীদের প্রতি ফের কঠোর পদক্ষেপ নিলো আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) তালেবান কর্তৃপক্ষ দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশুনা নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছে।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উচ্চ শিক্ষামন্ত্রণালয় এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে। শিগগিরই এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে চিঠিতে।বিগত তিন মাস আগেই দেশটিতে হাজার হাজার নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বসেছিল। এরপরেই নতুন করে তালেবান কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করলো।গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপরেই একের পর এক নারী বিরোধী পদক্ষেপ নিতে থাকে। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশ এর কড়া সমালোচনা করে আসছে। তবে তালেবান এসবে পাত্তা দিচ্ছে না।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD