মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

খেরসনে বিমান হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে /

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।রোববার (২৫ ডিসেম্বর) এ বিস্ফোরণে খেরসন শহরের কেন্দ্রীয় এলাকার আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর- রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস।আগ্রাসনের পর থেকে রাশিয়ার দখলে থাকা একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসন গত মাসে ইউক্রেন বাহিনী মুক্ত করে। তারপর থেকে এটি প্রায়ই রাশিয়া বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।হামলার পরের ভিডিওগুলোতে মাটিতে বেশ কিছু মরদেহ, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখা যায়। তবে সেই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।এক টেলিগ্রাম বার্তায় চ্যানেলে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেন, সামাজিক নেটওয়ার্কগুলি সম্ভবত এইসব ছবিগুলোকে ‘স্পর্শকাতর’ হিসাবে চিহ্নিত করবে। তবে এসব কোনো স্পর্শকাতর ছবি নয়- এটি ইউক্রেন এবং ইউক্রেনীয়দের বাস্তব জীবন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD