বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

আজ বসছে বছরের প্রথম সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে /

একাদশ জাতীয় সংসদের ২১তম এবং চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হবে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে এবং অধিবেশনের প্রথমদিন ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে স্পিকারের সভাপতিত্বে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে।এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।এদিকে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি প্রথমদিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে।এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে। গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়।সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এ বিলগুলোর মধ্যে অন্তত ৭ থেকে ৮টি বিল পাস হতে পারে। গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন ৭টি বিল জমা পড়েছে বলে আইন শাখা জানিয়েছে।অন্যদিকে অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD