মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মেট্রোরেল বানাতেও বাধা পেয়েছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে /

প্রত্যেকটা কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্র উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল বানাতেও বাধা পেয়েছি। আজ সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।মেট্রোরেল ব্যবহারে যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে ৷এর আগে, গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে।চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল যাবে কমলাপুর পর্যন্ত। এই প্রকল্প পুরোপুরি চালু হলে রাজধানীবাসী যানজটের দুর্বিসহ যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD