সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সালমান এফ রহমানের সঙ্গে ডোনাল্ড লুর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে /

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।আজ রবিবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সালমান এফ রহমানের গুলশানস্থ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডোনাল্ড লুর সফরসঙ্গী উইলিয়াম ম্যাসিয়াক সিয়েবার তার সঙ্গে ছিলেন।এর আগে, গতকাল শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায় এসে পৌঁছান মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। এই সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, মানবাধিকার এবং ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করবেন।জানা যায়, ডোনাল্ড লুর সফরে ওয়াশিংটনের পক্ষ থেকে মানবাধিকার ও গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকার পক্ষ থেকে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা পুনর্বহাল, বঙ্গবন্ধুর হত্যাকারীকে ফেরতসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD