মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

দুপরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে /

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) এক্সেল ভন ট্রটসেনবার্গ। আজ শনিবার (২১ জানুয়ারি) দুপর ৩টায় তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। বাংলাদেশে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে এক্সেল ভন ট্রটসেনবার্গ বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২২ জানুয়ারি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন।এতে আরো বলা হয়েছে, এক্সেল ভন ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন।এছাড়া তিনি বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।ঢাকা সফর উপলক্ষে এক বিবৃতিতে অ্যাক্সেল ভন ট্রটসেনবার্গ বলেন, মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে।প্রসঙ্গত, তিন দিনের সফর শেষে আগামী ২৪ জানুয়ারি রাতে ঢাকা ছাড়বেন বিশ্বব্যাংকের শীর্ষ এই পরিচালক।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD