রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

৯০০ কোটি আলোকবর্ষ দূর থেকে এলো রেডিও সিগন্যাল

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে /

এলিয়েন নিয়ে কৌতুহলের শেষ নেই আমাদের। ভিনগ্রহবাসীদের সাথে যোগাযোগ স্থাপনে উৎসাহিত সবাই। এবার ৯০০ কোটি আলোকবর্ষ দূরে থেকে আসা তরঙ্গকে যন্ত্রের মাধ্যমে বন্দি করার খবর এলিয়েনদের নিয়ে জল্পনা আরও উসকে দিয়েছে।এই প্রথম ৯০০ কোটি আলোকবর্ষ দূরের এক ছায়াপথ থেকে রেডিও তরঙ্গ পেলেন কানাডার একদল বিজ্ঞানী। ভারতে বসানো রাক্ষুসে টেলিস্কোপের সাহায্যে তা মিলেছে।বিজ্ঞানীরা মনে করিয়ে দেন, কোনও এলিয়েন নয়, পৃথিবীর নিকটবর্তী ছায়াপথ থেকে যে সংকেত আসছে, মনে রাখতে হবে তা আসলে অনেক অনেক আগে সেখান থেকে যাত্রা শুরু করেছিল। এতদিন পর পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে।‘SDSSJ0826+5630’ নামের যে ছায়াপথের তরঙ্গ থেকে সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা, তা ১৩৭০ কোটি বছরের পুরনো বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।বিজ্ঞানীরা দাবি করছেন, এতটা দূরত্বের ছায়াপথ থেকে এই প্রথমবার তরঙ্গ পাওয়া গেল।মহাজাগতিক বিষয় নিয়ে গবেষণা করা বাঙালি বিজ্ঞানী অয়ন চক্রবর্তী বলেন, ‘এতদিন আমরা কাছের কোনও ছায়াপথ থেকে রেডিও সিগন্যাল পেয়েছি। ছায়াপথ তো অনেক ধরনের সিগন্যাল দেয়। তবে এবারই প্রথম ৯০০ কোটি আলোকবর্ষ দূর থেকে তরঙ্গে মিলল।’রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পক্ষে ‘SDSSJ0826+5630’ ছায়াপথ থেকে যে সিগন্যাল মিলেছে, তা বিশ্লেষণ শুরু হয়েছে।বিজ্ঞানীরা জানতে পেরেছেন, সেটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যাকে হাইড্রোজেন লাইন বলা হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য ১৪২০-এর কাছাকাছি। এর বেশি এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ধীরে ধীরে জানা যাবে। কিন্তু তার চেয়েও বড় কথা, এত দূরের ছায়াপথ থেকে তরঙ্গ পাওয়া মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে খুব বড় সাফল্য বলে মনে করছেন বিজ্ঞানীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD