বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সৌদিতে হবে এশিয়ান কাপ-২০২৭

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে /

সৌদি আরবে অনুষ্ঠিত হবে ফুটবলের এশিয়ান কাপ-২০২৭ টুর্নামেন্ট। এর ফলে স্বাগতিক হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে সৌদি। নিজেদের ইমেজ বৃদ্ধির লক্ষ্যে তেল সমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনী এই দেশটিতে এশিয়ান কাপের পর বিশ্বকাপ বিডে অংশ নেয়ারও ইঙ্গিত পাওয়া গেছে।বাহরাইনে গত বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারশেন (এএফসি) কংগ্রেসে এশিয়ান কাপের স্বাগতিক হিসেবে সৌদি আরবের নাম নিশ্চিত করা হয়েছে। এর আগে এশিয়ান কাপের বিডে তিনবারের বিজয়ী সৌদি আরবের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের নাম থাকলেও পরবর্তীতে তারা প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়।স্বাগতিক হিসেবে দায়িত্ব পাবার পর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন তুরকি আল ফয়সাল বলেছেন, ‘ইতিহাসে অন্যতম সেরা একটি টুর্নামেন্ট উপহার দিতে আমরা মুখিয়ে আছি। ২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে, যে কারণে দুর্দান্ত একটি টুর্নামেন্ট আয়োজনে আমরা আশাবাদী।’এদিকে ২০৩০ সালের বিশ্বকাপের জন্য যৌথ বিডে অংশ নিতে মিশর ও গ্রিসের সঙ্গে আলোচনা শুরু করেছে সৌদি আরব।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD