মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আমেরিকার আকাশে ফের চীনা নজরদারি বেলুন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে /

লাতিন আমেরিকার আকাশে আবারও চীনা নজরদারি বেলুনের সন্ধান পাওয়া গেছে।মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রের আকাশে প্রথমবারের মতো গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এমন নজরদারি চীনা বেলুনের সন্ধান পাওয়া যায়।পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার এক বিবৃতিতে বলেছেন, ‘লাতিন আমেরিকার আকাশে একটি বেলুনের রিপোর্ট দেখছি, এটি চীনের আরেকটি নজরদারি বেলুন।’যুক্তরাষ্ট্রের আকাশসীমায় অবস্থানরত তিনটি বাসের সমান সাইজের বেলুন গুলি করে ভূপাতিত করার কথা ভাবা হলেও এতে কোনো ধরণের তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে এবং এতে মানুষজনের সম্ভাব্য ক্ষতি বিবেচনায় নিয়ে সে চিন্তা থেকে সরে আসেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাবশত বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে গেছে।অন্যদিকে এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আগামী সপ্তাহের চীন সফর স্থগিত করেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD