বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

২০০ কোটি জাল টাকাসহ জালিয়াত চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৭ বার পড়া হয়েছে /

রাজধানীর দারুসসালাম এলাকা থেকে বাংলাদেশি জাল টাকা, রেভিনিউ স্ট্যাপ ও বিদেশি জাল মুদ্রাসহ জালিয়াত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।শনিবার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলেনে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি রাতে ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দারুসসালাম থানা এলাকা থেকে জাল টাকা, ভারতীয় রুপি, আমেরিকান ডলার ও রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকারকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।ডিবি প্রধান বলেন, চক্রের মূল হোতা উজ্জল দাস ওরফে সোবহান শিকদারকে গ্রেফতারের পর তার সহযোগী অন্যান্যদের নাম-ঠিকানা ও বাকিদের নাম প্রকাশ করে।তিনি আরও বলেন, বিগত কয়েক বছর যাবৎ এ সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন দেশের নোট ও রেভিনিউ স্ট্যাম্প জাল-জালিয়াত চক্রটি ঢাকার মতিঝিল এলাকা থেকে প্রয়োজনীয় কাগজ, নয়াবাজার ও মিডফোর্ট হতে রঙ, ফয়েল ও পজেটিভ সংগ্রহ করতে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করে থাকে।তাদের কাছে থেকে যে পরিমাণ জাল টাকা তৈরির কাগজ ও অন্যান্য উপকরণ পাওয়া গেছে তা দিয়ে আগামী ঈদুল ফিতর এর আগে প্রায় ২০০ কোটি টাকা মূল্যমানের দেশি ও বিদেশি জাল মূদ্রা এবং রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে বাজারজাত করা সম্ভব।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD