মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে /

বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা ঘটেনি। আন্দোলনে তাদের পরাজয় ঘটেছে। পথ হারিয়ে তারা নিরব পদযাত্রা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রবিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডিসেম্বরের ১০ তারিখে সরকার পতনের আন্দোলনের টার্গেট নিয়েছিল। এরপর আরো কয়েক দফা নানা আন্দোলন করেছে। কিন্তু বিএনপি আন্দোলনের টার্গেট ফেল করেছে। আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে। এজন্য তারা পথ হারিয়ে নিরব পদযাত্রা করছে।’তিনি বলেন, ‘আন্দোলনে হেরে গেলে নির্বাচনে বিজয়ের সম্ভাবনা থাকে না। এ কারণে নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় এমন পরিবেশ, পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে।’তিনি আরো বলেন, ‘এখন আওয়ামী লীগ মাঠে আছে। নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। এখান থেকে সরে দাঁড়াবে না আওয়ামী লীগ।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলন তলিয়ে যাচ্ছে। যেকোনোভাবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, অন্য যেকোনো সরকার আসুক, তাতে বিএনপির কোনো আপত্তি নাই, এটি এখন তাদের লক্ষ্য।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD