বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ওমরাহ শেষে দেশে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে /

চলমান বিপিএলের মাঝেই হঠাৎ করেই ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। ওমরাহ হজ শেষ করে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন এই দেশসেরা অলরাউন্ডার।উল্লেখ্য, এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন সাকিব। ইতোমধ্যে সাকিবের দল শেষ চার নিশ্চিত করে ফেলেছে। তবে এখনো গ্রুপ পর্বের দুটি ম্যাচ বাকি রয়েছে বরিশালের। সবকিছু ঠিক থাকলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের জার্সিতে আগামীকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শেরে বাংলায় মাঠে নামবেন সাকিব।চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD