বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পদযাত্রা কর্মসূচি স্থগিত করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে /

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ বিধ্বংসী ভূমিকম্পে নিহতদের স্মরণে ঢাকায় বিএনপির পূর্ব ঘোষিত আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে দলের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির তারিখ পরে জানানো হবে।

তবে বিএনপির আজকের কর্মসূচি স্থগিত হলেও ঢাকায় আগামীকাল রবিবারের (১২ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি বহাল থাকবে বলে জানা গেছে। গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এই দুটি কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।

এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার দুই অংশে চারটি পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) সারা দেশে ইউনিয়নে ইউনিয়নে যুগপৎ পদযাত্রার কর্মসূচি পালন করবে দলটি।

এদিকে ঢাকায় দুটি ‘শান্তি সমাবেশ’ কর্মসূচির ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় পল্লবী ১২ নম্বর লালমাঠে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD