শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

তুরস্কে-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ছাড়িয়েছে ৪৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে /

তুরস্ক-সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে দুই দেশে মৃত্যু ছাড়িয়েছে ৪৫ হাজার। তুরস্কে এ যাবৎকালের শক্তিশালী ভূমিকম্পের ১৩তম দিনে গড়ালো।

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি সীমান্ত অঞ্চলে হওয়ায় প্রতিবেশী সিরিয়াতেও আঘাত লাগে। ফলে দুই দেশেই বিপর্যস্ত। আঘাত হানার পর থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশসহ ইউরোপের দেশগুলো।

ভূমিকম্পে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা কততে ঠেকতে পারে এবং এখনও কতজন নিখোঁজ; এ বিষয়ে কিছুই জানাতে পারছে না সিরীয় ও তুর্কি সরকার। ধ্বংসস্তূপে অনেক লোক চাপা পড়ে থাকায় এখনও উদ্ধার হচ্ছে লাশ। প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটে ধসেপড়া ভবন সরাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘এখন পর্যন্ত তার দেশে ৩৯ হাজার ৬৭২ জন মারা গেছে।’ এদিকে সিরিয়া সরকার এবং জাতিসংঘ বলছে, ‘সিরিয়ায় ৫ হাজার ৮০০ এর বেশি প্রাণহানি হয়েছে।’

এদিকে ভূমিকম্পের ২৭৮ ঘণ্টা পরও তুরস্কের হাতায় প্রদেশের ধ্বংসস্তূপ থেকে ৪৫ বছর বয়সী একজনকে জীবিত উদ্ধার করা গেছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন। তবে সময় যত বাড়ছে জীবিত পাওয়ার সম্ভবনা কমে আসছে। তারপরও প্রাণের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে সংশ্লিষ্টরা।

গত ৯ ফেব্রুয়ারি থেকে তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চল হয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভূমিকম্প এলাকার জন্য ১৭৮টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এসব ত্রাণ পাঠিয়েছে জাতিসংঘ। সূত্র: আল জাজিরা, রয়টার্স

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD