বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

কনসার্ট দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে /

কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলন শেষে বিকেলে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরপরই কনসার্ট দেখতে হাজির হন আর্মি স্টেডিয়ামে।

বুধবার (৮ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে আয়োজিত জয় বাংলা কনসার্ট প্রত্যক্ষ করেন সরকার প্রধান।

এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এদিকে গুলিস্তানের একটি ভবনে গত মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়।

সিআরআই’র যুব প্ল্যাটফর্ম ইয়াং বাংলা কোভিড-১৯ মহামারির জন্য গত দুই বছর ছাড়া ২০১৫ সাল থেকে সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করছে।

মূলত নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা জন্যই কনসার্ট আয়োজন করা হয়। এটি সাধারণত প্রতি বছর ৭ মার্চ অনুষ্ঠিত হয়। তবে পবিত্র শব-ই-বরাতের কারণে এবছর অনুষ্ঠানটি ৮ মার্চ স্থানান্তর করা হয়েছে।

কনসার্টে স্বনামধন্য স্থানীয় ব্যান্ড আর্টসেল, এভয়েড রাফা, লালন, চিরকুট, ক্রিপ্টিক ফেট, কার্নিভাল, মেঘদল, নেমেসিস এবং আরেক্টা রক ব্যান্ড পরিবেশন করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD