বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিস্ফোরিত ভবনটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে /

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরিত ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সে ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী।

তিনি বলেন, ‘ভবনের পিলার ও কলাম ধসে গেছে। ছাদও নিচের দিকে দেবে গেছে। এসব দেখে মনে হচ্ছে ভবনটি ভেঙে ফেলতে হবে।’

হায়দার আলী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক পর্যায়ে ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার একটি কমিটি আছে। ওই কমিটির প্রতিনিধিরা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সিদ্ধান্ত নেবে। কমিটি যদি ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, তাহলে সে অনুযায়ী দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।

গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজও দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ১০ জন, যাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD