শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে /

আগামী ২৫ এপ্রিল চারদিনের সফরে জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের জাপান সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করবেন।

জানা যায়, সফরকালে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একটি শীর্ষ বৈঠকে মিলিত হবেন। জাপানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার সম্মানে একটি কাজের নৈশভোজের আয়োজন করবেন।
জাপান সফরে প্রধানমন্ত্রী বিনিয়োগবিষয়ক এক শীর্ষ সম্মেলন, কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশ সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী কয়েকজন জাপানি নাগরিকের হাতে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা তুলে দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকারপ্রধানের জাপান সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে।

গত বছরের নভেম্বরের শেষের দিকে সরকারপ্রধানের জাপান সফর করার কথা ছিল। কিন্তু শেষ সময়ে সফরটি স্থগিত করা হয়।

উল্লেখ্য, সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা ১৯৯৭ সালে প্রথম জাপান সফর করেন। এরপর তিনি ২০১০, ২০১৪, ২০১৬ এবং সবশেষ ২০১৯ সালে টোকিও সফর করেন। আর এবারের সফর প্রধানমন্ত্রীর দেশটিতে ষষ্ঠ সফর হতে যাচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD