শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রে একটি গির্জার সামনে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। এছাড়া হামলাকারী যুবক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরে একটি গির্জার বাইরে এই ঘটনা ঘটে। হামলাকারীর ছোড়া গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হন। পরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেস রয়টার্সকে বলেন, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সন্দেহভাজন ব্যক্তির গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হন। হামলাকারী গির্জার বাইরে এলোমেলোভাবে পথচারীদের ওপর গুলিবর্ষণ করেন। তবে হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা একটি নিয়মিত ঘটনা। উত্তর আমেরিকার এই দেশটিতে ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD