বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

২০২২ সালে আওয়ামী লীগের আয়-ব্যয় কমেছে

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে /

আজ সোমবার (৩১ জুলাই) আওয়ামী লীগ নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব (আয়-ব্যয়ের হিসাব) প্রতিবেদন জমা দিয়েছে।

২০২২ সালে আওয়ামী লীগের আয় কমেছে ১০ কোটি ৫১ লাখ ৬৪ হাজার ২৩২ টাকা। নির্বাচন কমিশনের কাছে দলটির দেওয়া আয়-ব্যয়ের হিসাবে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২২ সালে দলের আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ২০২১ সালে তাদের আয় ছিলো ২১ কোটি ২৩ লাখ টাকা। সে হিসেবে গত বছর আয় কমেছে দলটির।

অবশ্য আয়ের সাথে ব্যয়ও কমেছে দলটির। ২০২২ সালে তাদের ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। সে হিসেবে দলটির উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৯৪ টাকা। নির্বাচন কমিশনে দেওয়া নথিতে আওয়ামী লীগ জানিয়েছে, এখন দলের মোট স্থিতি ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

২০২১ সালে দলটির ব্যয় করেছিলো ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।

গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এরআগে, বিএনপি ও জাতীয় পার্টিও তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD