সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সুপ্রিম কোর্টে হট্টগোল-কক্ষ ভাঙচুর

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে /

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির জেরে কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ মিছিল চলাকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের দণ্ড ও তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পরে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে, সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় বিএনপির ‘নৈরাজ্যের’ প্রতিবাদে আওয়ামীপন্থী আইনজীবীরাও পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষে সামনের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

পাল্টাপাল্টি বিক্ষোভ চলাকালে হট্টগোল ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে কিছু আইনজীবী বারের সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষে ভাঙচুর চালায় এবং নেমপ্লেট খুলে ফেলে। এসময় সভাপতির কক্ষের নেমপ্লেটও খুলে ফেলা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD