সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

জঙ্গিরা আবারও সংঘবদ্ধ হচ্ছে: র‍্যাব

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে /

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে আবারও জঙ্গিরা সংঘবদ্ধ হচ্ছে।

আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খন্দকার আল মঈন বলেন, বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশজুড়ে সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্ণ হচ্ছে। গত কয়েক বছর দেশে জঙ্গিরা নিষ্ক্রিয় ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তারা আবারও সক্রিয় হচ্ছে। অতীতে জঙ্গিবাদে যারা জড়িত ছিলেন, তারা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে সংঘবদ্ধ হচ্ছেন। পাশাপাশি সদস্য সংগ্রহে তারা তৎপর রয়েছেন। নতুন করে তৎপর হওয়া জঙ্গি সংগঠনের সদস্যদের ধরতে র‍্যাব গোয়েন্দারা নিবিড়ভাবে কাজ করছে। র‌্যাবের মূল ম্যান্ডেট জঙ্গি নিয়ে কাজ করা। এখন পর্যন্ত দেশে মোট ৯টি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।

জেএমবির প্রসঙ্গ টেনে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা করেছে জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), পরবর্তীতে হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি)। এই সংগঠনগুলোর তৎপরতা আগের তুলনায় কিছুটা কম ছিল। গতবছর জেএমবির স্বঘোষিত আমির উজ্জ্বল মাস্টারকে ব্যাংক ডাকাতি করার সময়ে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জেএমবি বা হুজির মতো সংগঠনগুলো অর্থ সংকটে ভুগছে। পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব সংকট ছিল। এই পুরাতন সংগঠনগুলোতে যারা এখনও তৎপর রয়েছেন তারা একসঙ্গে বসে নতুন জঙ্গি সংগঠন করছেন। সম্প্রতি নিষিদ্ধ হওয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ায় তারা যুক্ত ছিলেন। এই সংগঠনটি আনসার আল ইসলামের অর্থায়নে পরিচালিত হচ্ছিল। সংগঠনটির আমিরসহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া র‌্যাবের আবেদনের প্রেক্ষিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD