রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৭

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে /

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনজন এবং ঢাকার বাইরে রয়েছেন দুইজন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৫৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‌গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ১৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ২৮৬ জন এবং ঢাকার বাইরে ৯১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে তিনজন এবং ঢাকার বাইরে রয়েছেন দুইজন।

nagad
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ৬৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৯৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এ বছর সারাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ২ হাজার ৪৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৫ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৬ হাজার ৬৩১ জন চিকিৎসা নিয়েছেন।

এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৬ হাজার ২৪৫ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৩ হাজার ৭২৪ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯২ হাজার ৫২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD