শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

গুরুতর আহত অভিনেতা ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে /
শুটিং চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। রোববার (২১ ডিসেম্বর) রাজস্থানে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিংয়ের সময় তিনি পেটে আঘাত পান। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং লোকেশনটি ছিল বেশ উঁচুতে। দৃশ্যধারণের সময় হঠাৎ দুর্ঘটনায় ইমরান হাশমির পেটে আঘাত লাগে। এতে তাঁর পেটের পেশি ছিঁড়ে গেছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর শুটিং সেটেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসার পর তিনি আবার শুটিং ফ্লোরে ফিরে কাজ শুরু করেন। কাজের বিষয়ে কোনো ছাড় দিতে চান না অভিনেতা। তবে নতুন করে যেন শারীরিক ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্কতা নেওয়া হচ্ছে। ইমরান হাশমির আহত হওয়ার খবরে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন। উল্লেখ্য, ‘আওয়ারাপান ২’ ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত একটি সিনেমা। চলতি বছরের মার্চে তাঁর জন্মদিনে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ সিনেমার ধারাবাহিকতায় নির্মিত এ ছবি আগামী বছরের ৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ছবি : সংগৃহীত

শুটিং চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। রোববার (২১ ডিসেম্বর) রাজস্থানে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিংয়ের সময় তিনি পেটে আঘাত পান।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং লোকেশনটি ছিল বেশ উঁচুতে। দৃশ্যধারণের সময় হঠাৎ দুর্ঘটনায় ইমরান হাশমির পেটে আঘাত লাগে। এতে তাঁর পেটের পেশি ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর শুটিং সেটেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসার পর তিনি আবার শুটিং ফ্লোরে ফিরে কাজ শুরু করেন। কাজের বিষয়ে কোনো ছাড় দিতে চান না অভিনেতা। তবে নতুন করে যেন শারীরিক ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্কতা নেওয়া হচ্ছে।

ইমরান হাশমির আহত হওয়ার খবরে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, ‘আওয়ারাপান ২’ ইমরান হাশমি অভিনীত বহুল প্রতীক্ষিত একটি সিনেমা। চলতি বছরের মার্চে তাঁর জন্মদিনে সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ সিনেমার ধারাবাহিকতায় নির্মিত এ ছবি আগামী বছরের ৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD