মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপে ৭.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে /

ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে তিন ঘণ্টার মধ্যে সমুদ্রের পানির কোনো পরিবর্তন না হলে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।সোমবার স্থানীয় সময় রাত ২.৪৭ মিনিটে ৭.৬ কম্পন অনুভূত হয়। সমুদ্রের ১৩০ মিটার গভীরে এ কম্পন আঘাত হানে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি এ তথ্য জানায়। এছাড়া সুনামির সতর্কতা জারির পর ভোর ৫টা ৪৩ মিনিটে তা তুলে নেওয়া হয়।ইন্দোনেশিয়ার বিএমকেজির প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী এক সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পের পর আমরা সমুদ্রের চারটি জোয়ারের ওপর পর্যবেক্ষণ করি। কিন্তু এতে আমাদের কাছে কোনো পরিবর্তন চোখে পড়েনি। এরপরই আমরা সুনামি সতর্কতা তুলে নিয়ে সমুদ্রের পাশে বসবাসকারীদের স্বাভাবিক কাজকর্ম করতে নির্দেশনা প্রদান করি।ভূমিকম্পের মাত্রা নির্ণয়কারী ইউরোপীয় সেন্টার (ইএমএসসি) জানায়, ইন্দোনেশিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ৭.৬ মাত্রার ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র একই তথ্য প্রদান করে।৭.৬ মাত্রার ভূমিকম্পের পর আফটার শক অনুভূত হয়। যার মাত্রা রেকর্ড করা হয় ৫.৫।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD