মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

‘সরকারের অক্লান্ত পরিশ্রমের সুফল পাচ্ছে দেশবাসী’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে /

আওয়ামী লীগ সরকারের অক্লান্ত পরিশ্রমের কারণে গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং দেশবাসী এর সুফল পাচ্ছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে।আজ বুধবার (১১ জানুয়ারি) গণভবনে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝোয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে আমরা ক্ষমতায় আসতে পারলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখব এবং জনগণের সেবা করব।তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে কারণ, সরকার বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD