বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

বিশ্বে করোনা: প্রাণহানির তালিকায় শীর্ষে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে /

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৮০ জনের মৃত্যু এবং ৫৯ হাজার ৫৬৫ জন আক্রান্ত হয়েছেন।বুধবার (১৯ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫ হাজার ১৭৩ জন আক্রান্তের ঘটনা দক্ষিণ কোরিয়ায়। প্রাণহানির তালিকায় শীর্ষে ফ্রান্স। দেশটিতে একদিনে ১৪০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৯৯৩ জন এবং মারা গেছেন ১২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন এবং মারা গেছেন ৩৮ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছেন ৭৮৮ জন এবং মারা গেছেন ১৪ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ২০ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ১১ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ১১০ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৪৩ হাজার ২৮৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD