সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বিএনপির মহাসমাবেশ চলছে

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে /

গত দুই দিনে স্থান পরিবর্তন, নেতাকর্মী গ্রেপ্তার, তারিখ পরিবর্তনসহ নানা শঙ্কা শেষে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ।

শুক্রবার (২৮ জুলাই) বেলা ২টা ১০ মিনিটে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।

সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে মুখরিত নয়াপল্টন এলাকা। বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD