বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

পেছাচ্ছে না এইচএসসি পরীক্ষা

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে /
ফাইল ছবি।

এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। তপন কুমার একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগেই প্রকাশ করা হয়েছে। তাই প্রস্তুতি নিতে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। পেছানোর বা সিলেবাস সংশোধনের কোনো সুযোগ নেই।

সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীরা মাত্র ১৫ মাস ক্লাস করার সুযোগ পেয়েছেন। তবে এটি কোনো সমস্যা নয় বলে মনে করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

অধ্যাপক তপন কুমার বলেন, এমনিতে একাদশের শিক্ষার্থীদের ১৮ মাসের বেশি ক্লাস নেওয়া হয় না। করোনাভাইরাসের মহামারির ক্ষতি পুষিয়ে নিতে এবার আমাদের একটু তো স্যাক্রিফাইস করতে হচ্ছেই। শিক্ষার্থীরাও এটা মানিয়ে নিয়েছে। শঙ্কায় না পড়ে বাকি দিনগুলোতে প্রস্তুতি নিয়ে ভালো করে পরীক্ষা দেওয়া উচিত।

এর আগে, সোমবার এইচএসসি পরীক্ষা দুইমাস পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই দিনে রাজশাহীসহ কয়েকটি বিভাগীয় শহরেও কিছু শিক্ষার্থী একই দাবিতে মিছিল করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD