মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

মিয়ানমারে প্রায় দেড় শ’ রোহিঙ্গা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে /

মিয়ানমারে প্রায় দেড় শ’ রোহিঙ্গা দেশত্যাগে চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ১২৭ রোহিঙ্গা পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সংবাদ সংস্থা এএফপি

সংবাদ সংস্থাটি জানায়, রাজ্যের প্রশাসনিক পর্ষদের মুখপাত্র অং মিয়াত কিয়াউ সেইন বলেন, গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় মোন রাজ্যের একটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাবন্দি রয়েছেন। অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান তিনি। রাখাইনে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন অভিযানে অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় ২০১৭ সালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে রোহিঙ্গাদের স্বপ্রণোদিত, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে মিয়ানমার ব্যর্থ হওয়ায় বাংলাদেশে দীর্ঘমেয়াদি সমস্যার সৃষ্টি হয়েছে।

পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চুক্তি হলেও এখনও তা কার্যকর হয়নি। আগে থেকে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে চার লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD