রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

র‍্যাব অভিযানে সাভারের সন্ত্রাসী মিরপুর থেকে আটক।

স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসাইন
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ১০৪৯ বার পড়া হয়েছে /

র‌্যাব-৪ এর অভিযানে রাজধানীর মিরপুর বেরীবাধ এলাকা হতে ০১টি ওয়ান শুটার গান ০২ রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী সোহেল আটক।

২৭ জুন রাত ৯.০০ টার দিকে গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল রাজধানীর শাহ্ আলী থানাধীন মিরপুর বেরীবাধ এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ০২ রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবাসহ দুর্ধর্ষ সন্ত্রাসী সোহেল মিয়া (২৮), জেলা-ঢাকা’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সোহেল মিয়া ডাকাত দল আল-আমিন গ্রুপের সক্রিয় সদস্য। উক্ত গ্রুপটি তুরাগ নদীতে ট্রলারে ডাকাতির পাশাপাশি ভবনীপুর ও বিরুলিয়া এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছে। উক্ত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজী, খুন ও মারামারির একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য যে, সাভারের শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রুপের প্রধান আল-আমিন র‌্যাবের হাতে আটক হওয়ার পর থেকে ধৃত আসামী সোহেল মিয়া (২৮) আল-আমিন গ্রুপ এর প্রধান হিসাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD