শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫৪৩ বার পড়া হয়েছে /

বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়েই রাজধানীর ধানমন্ডির ৩২নং সড়কে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। চীনা শনিবার (৬ আগস্ট) তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।

চীনা পররাষ্ট্র মন্ত্রী ইয়েই বঙ্গবন্ধু’র প্রতি শ্রদ্ধা জানানোর পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে চীনা পররাষ্ট্র মন্ত্রী ইয়েই’র সঙ্গে ছিলেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য আজ বিকেলে ঢাকা সফরে আসেন। কৃষি মন্ত্রী এবং আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য মুহম্মদ আবদুর রাজ্জাক ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। তিনি আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD