সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৬৫ বার পড়া হয়েছে /

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দামের ফলে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৯২ টাকায় বিক্রি হবে।

মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এর আগে গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেয় মিল মালিকদের সংগঠনটি।

সেই প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD