বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

৫-১১ বছর বয়সীদের করোনার টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে /

করোনা সংক্রমণ রোধে রাজধানীতে শুরু হয়েছে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়া। প্রাথমিকভাবে ঢাকাতে এই টিকাদান কর্মসূচি চলবে। পরবর্তীতে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হয়।

শিশুদের যে টিকা দেওয়া হবে সে ডোজগুলো আলাদা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকার জন্য নিবন্ধন করতে গত জুলাই মাস থেকে প্রচার প্রচারণা চালিয়ে আসছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। এব্যাপারে তারা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বার সমন্বয় সভা করেছে।

রাজধানী উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটির আওতাধীন ১৪টি, মোট ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই টিকা দেওয়া হচ্ছে। টিকা কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD