বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে /

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, রাত ১২টার পর ফার্মেসি বন্ধের কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে দেওয়া হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে তারা কোনো যোগাযোগ ছাড়াই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অন্য দোকান আর ওষুধের দোকান এক নয়। ওষুধের দোকান বন্ধ থাকবে না খোলা থাকবে, সেটা নির্ধারণ করবে সরকার। এটা সিটি করপোরেশন এখতিয়ারের মধ্যে পড়ে না। তারা এই বিষয়ে যে আদেশ জারি করেছে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করলে ভালো হতো। কিন্তু তারা সেটা করেননি। আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি। তবে আলোচনা যাই হোক ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জাতীয় বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন এলাকায় সব দোকান পাট, শপিং মল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করতে হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD