বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

ভোজ্য তেল-চিনির দাম কমালো সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১০ বার পড়া হয়েছে /

সুপার পাম নামের ভোজ্য তেল এবং খোলা চিনির দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর মধ্যে পাম তেলের দাম এক মাস আগের তুলনায় কমেছে ১২ টাকা। তবে চিনির দাম বর্তমান খুচরা দরের তুলনায় কেজিতে ১ টাকা কমবে। যা আগামী রোববার থেকে নতুন দর কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাম সুপার নামের খোলা তেল খুচরা পর্যায়ে সর্বোচ্চ দর হবে লিটার প্রতি ১৩৩ টাকা। এছাড়া পরিশোধিত খোলা চিনি খুচরা পর্যায়ে কেজি প্রতি সর্বোচ্চ দর ৮৪ টাকা এবং পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ৮৯ টাকা নির্ধারণ করেছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সুপারিশে এই দুটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে, গত ২৩ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় সুপার পাম অয়েলের দাম প্রতি লিটার সর্বোচ্চ ১৪৫ টাকা নির্ধারণ করেছিল। তাছাড়া গত বছরের ৯ সেপ্টেম্বর সর্বশেষ খোলা চিনির সর্বোচ্চ মূল্য ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার। তবে গত ছয় মাসের বেশি সময় ধরে নির্ধারিত দামের চেয়ে বেশিতে বেচাকেনা হচ্ছে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের বাজারদর অনুযায়ী, সুপার পাম তেল লিটার প্রতি ১৪৫-১৫০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। আর খোলা চিনি কেনাবেচা হচ্ছে ৯০-৯৫ টাকা পর্যন্ত দরে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD