রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পদত্যাগের ঘোষণা পাকিস্তানের অর্থমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার পড়া হয়েছে /

পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। তবে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) টুইটারে দেওয়া এক বার্তায় এই তথ্য নিজেই সামনে এনেছেন ইসমাইল। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।পাকিস্তান আগে থেকেই অর্থনৈতিক সংকট মোকাবিলা করছিল। আর সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর চার বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগকারী পঞ্চম পাকিস্তানি অর্থমন্ত্রী হলেন মিফতাহ ইসমাইল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে একটি বৈঠকে পদত্যাগের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।টুইটারে দেওয়া এক বার্তায় মিফতাহ ইসমাইল বলেন, আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব।

মিফতাহ ইসমাইল এবং শেহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তানে ফিরবেন।

পাকিস্তানের অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে। দেশটিতে চলতি হিসাবের ঘাটতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিবার ও ব্যবসা উভয়ের ওপরই চাপ সৃষ্টি করেছে। এ ছাড়া সাম্প্রতিক বিধ্বংসী বন্যা আগে থেকেই বিদ্যমান অর্থনৈতিক সংকটকে চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে। বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD