শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

চলতি মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে /

এ বছর বর্ষা মৌসুমে বৃষ্টি কম হলেও অক্টোবরে এসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও।এ দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত দুইদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চলা বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। প্রবণতা কমলেও আজও সারাদেশে বৃষ্টিপাতের কিছুটা আভাস রয়েছে।  আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের দিকে এ প্রবণতা কমে যেতে পারে। বৃষ্টিপাতের কারণে এ ক’দিন দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলের দুই বিভাগ ও বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে না। এসব এলাকায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইছে।অক্টোবরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া একটি থেকে দুটি লঘুচাপও হতে পারে। যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD