বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে /

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আজ মঙ্গলবার (৮ নভেম্বর)। এটি এ বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল গত ১৬ মে।গত রোববার (৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণগ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।স্পেস.কম জানিয়েছে, আগামী প্রায় আড়াই বছরের জন্য এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। কারণ পরের চন্দ্রগ্রহণ দেখতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত। ওইদিন আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ওই বছরের ৭ সেপ্টেম্বর আরো একটি চন্দ্রগ্রহণের সাক্ষী হবে বিশ্ব।পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন চন্দ্রগ্রহণ হয়। যদিও চন্দ্র ও সূর্যগ্রহণ একটি ভৌগোলিক ঘটনা, কিন্তু জ্যোতিষ শাস্ত্রে এটিকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD