বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

বিশ্ব জনসংখ্যা এখন ৮০০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে /

জাতিসংঘের জনসংখ্যা বিভাগ এ তথ্য মতে পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর)। খবর এএফপির।গ্রহ হিসেবে পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি পূর্ণ উপলক্ষে দিনটিকে পালন করতে ‘ডে অব এইট বিলিয়ন’ এর কাউন্টডাউন শুরু করে ইউএন ডটওআরজি।এ বিষয়ে জাতিসংঘ জানায়, বিশ্বের জনসংখ্যা নির্ভুলভাবে গণনা করা খুবই কঠিন কাজ, তবে ১৫ নভেম্বর বিশ্ব জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে বলে তাদের কাছে যথেষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।পৃথিবীর জনসংখ্যা সম্পর্কিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যা ১৯৫০ সালে যা ছিল, আজকের সংখ্যা তার তিনগুণ। বিশ্বে যেকোনো সময়ের তুলনায় বেশি জনসংখ্যার জন্য দীর্ঘ আয়ুকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২০ সালে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ শতাংশের নিচে নামে। এর কারণ হিসেবে বলা হয়েছে, জন্মাহার কমেছে, নারীদের কম সন্তান হচ্ছে।এতে আরও বলা হয, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশের বয়স ৬৫ বছরের ওপর। ২০৫০ সালে এটা ১৬ শতাংশে উন্নীত হবে। বিশ্বে চীন ও ভারতে যৌথভাবে ১০৪ কোটি করে মানুষ বসবাস করে। কিন্তু জাতিসংঘের অনুমান, ২০২৩ সালে প্রথমবারের মতো চীনকে অতিক্রম করবে ভারত।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD