বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

আশি বছরে পা দিলেন প্রেসিডেন্ট বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গতকাল রবিবার (২০ নভেম্বর) আশি বছরে পা দিয়েছেন। দেশটির ইতিহাসে এ প্রথম ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের বয়স আশি হলো। তবে এ নিয়ে হোয়াইট হাউসে নেই তেমন কোন প্রকাশ্য আয়োজন।টুইটারে নিজেদের একটি নাচের ছবি পোস্ট করে স্ত্রী জিল বাইডেন লিখেছেন, ‘আমি যার সাথে নাচতে চাই, সে তুমি ছাড়া আর কেউ নয়। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি। ’বাইডেনের জন্মদিন ঘিরে হোয়াইট হাউস থেকে আয়োজনের কোন খবর জানা যায়নি। কেবলমাত্র জিল বাইডেনই টুইটারে পোস্টটি করেন।এদিকে এর একদিন আগে নাতনি নাওমির বিয়ে উপলক্ষে বেশ বড়ো আয়োজন ছিল হোয়াইট হাউসে। তবে এ আয়োজনে গণমাধ্যম নিষিদ্ধ ছিল।উল্লেখ্য, পরবর্তী নির্বাচনে তার প্রার্থী হওয়া না হওয়ার বিষয়ে গত ৯ নভেম্বরের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে বাইডেন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২০২৩ সালে।এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বাইডেন আবারো হোয়াইট হাউসের দৌঁড়ে শরীক হোক তা অধিকাংশ নাগরিক চান না।

সূত্র: বাসস

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD